সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালবৈশাখী ঝড়ে নিমার আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বৃদ্ধ নিমার আলী ঘর থেকে বের হচ্ছিলেন। এসময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের উপর ভেঙে পড়ে। এতে তিনি আহত হন। আহতবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিহতের দাফনের জন্য উপস্থিত সরকারি অনুদান দেওয়ার চেষ্টায় আছি।
Sylhetnewsbd Online News Paper