নুসরাতের খুঁনিদের ফাঁসির দাবিতে বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের মানববন্ধন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার বড়লেখা ব্লাড ডোনেট ক্লাব ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে পুঁড়িয়ে হত্যাসহ দেশের বিভিন্ন স্হানে নারী ও শিশু যৌন নিপিড়ন এবং ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন করেছে।

১৬ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
সংগঠনের সভাপতি নুরুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে ও ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলার নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন,বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাষ্টার নাজিম উদ্দিন,প্রধান শিক্ষক বদর উদ্দিন,বদরুল হোসেন,সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারি বদরুল ইসলাম,জেলা শিক্ষা সংগঠক মানিক দেব নাথ,মহিলা কাউন্সিলর হাফসা বেগম,সালমা বেগম,সংগঠক নুরুল ইসলাম।

অন্যদের মোধ্য বক্ত্যব রাখেন, যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ঈশাদ রিপন,ছাত্র সংগঠক রুহুল আমিন রুহেল,সাকসেস হিউম্যান রাইটসের সদস্য মাসুদ আহমদ,উদীচি’র সদস্য দেবাশীষ দে শুভ্র,শিক্ষক সঞ্জিত নাথ।
এছাড়া শেরুল ইসলাম,কামরুল ইসলাম,নুরুল হাসান,কমলদেব,মুস্তাফিজ আহমদ,ইব্রাহিম আলী,আব্দুল লতীফ,সাইদুল ইসলাম,জুনেদ আহমদ, রাহি,ফয়ছল আহমদ,জয় আহসান,রাজেশ নাথ,আব্দুল্লাহ প্রমুখ উপস্হিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ।