সিলেটে যাত্রা শুরু করলো আশরাফুল ল্যাবরেটরীজ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট শহরতলী এলাকার সোনাতলায় সিলভিয়া ন্যাচারাল হেলথ কেয়ারের তত্ত্বাবধানে যাত্রা শুরু করলো আশরাফুল ল্যাবরেটরীজ(ইউনানী)এর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র। গত ১৭ই এপ্রিল বুধবার বিকেলে সোনাতলা বাজারে উদ্বোধনী উপলক্ষে এক স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও ফ্রী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সিলভিয়া গ্রুপের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে ও সিলভিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়সল আহমদ বাবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও সুজন -সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে স্বাস্থ্য বিষয়ক মূল বক্তব্য উপস্থাপন করেন আশরাফুল ল্যাবরেটরীজ এর স্বত্বাধিকারী হাকীম মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন, মুসলিম মনিষীদের গবেষণার ফসল ইউনানী চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা জগতে আজ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাকৃতিক উপাদান দিয়ে সম্পুর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ইউনানী ঔষধ প্রস্তুত করা সম্ভব। আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিরাপদ ও উৎকৃষ্ট মানের ঔষধ প্রস্তুত করতে তার কোম্পানি দৃঢ় প্রতিজ্ঞ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা ইব্রাহিম আলী, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব, সাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা আজাদ বখত, আশরাফুল ল্যাবরেটরীজ এর স্বাস্থ্য কর্মকর্তা হাকীম ডাঃ বিমল রঞ্জন দাস, হাকীম ডাঃ আব্দুল আলিম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ উদ্দিন, আতর আলী,ওয়ারিছ মিয়া, জিতু মিয়া,জুনেদ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, সামসু উদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশরাফুল ল্যাবরেটরীজ এর মার্কেটিং ইনচার্জ সুজন আহমদ প্রিন্স। হাফেজ আলমগীর হোসেনের পবিত্র কোর আনে পাকের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান। শেষে ফ্রী হেলথ ক্যাম্প পরিচালনা করেন হাকীম ডাঃ বিমল রঞ্জন দাস, হাকীম ডাঃ আব্দুল আলিম। ফ্রি হেলথ কেম্পে রোগিদেরকে ফ্রি ঔষধ প্রদান করা হয়।