সিলেটস্থ দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের নতুন কমিটি গঠন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটস্থ দক্ষিণ ছাতকবাসীর প্রানের সামাজিক সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেট-এর ২০১৯-২০২০ সালের কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ এপ্রিল নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক সমিতির সাবেক সভাপতি নাসিম হোসেইন, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক সমিতির সাবেক সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়া, এডভোকেট রাজ উদ্দিন ও অধ্যক্ষ আখলাকুর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি হলেন আলী আমজাদ, সহ-সভাপতি তানভীর আহমদ জুয়েল, জুয়েল আহমদ, সজিব হোসেন বাবুল ও আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শামছু উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, রাসেল আহমদ, সৈয়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ওলিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ দিপু, আবুল কাশেম, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, সহ অর্থ সম্পাদক হাবিবুর রহমান সুজন ও বাবুল আহমদ, প্রচার সম্পাদক শাহিন আহমদ, সহ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম।

উক্ত কমিটিকে পরবর্তী এক সপ্তাহের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।