বড়লেখায় মূখ ও হাত বেঁধে টাকা ছিনতাই

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মূখ ও হাত বেঁধে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইর খবর পাওয়া গেছে। দাসের বাজার ইউপির লঘাটি গ্রামের মৃতঃ মাহবুবুর রহমানের বড় ছেলে মো. মিজানুর রহমান (২৬) ছিনতাইকারীর কবলে পড়েন।।
২৯ এপ্রিল সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার গাজিটেকা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান জিনিয়াস একাডেমির প্রধান শিক্ষক ও বৃহত্তর লঘাটি যুব সংঘের সহ-সাধারণ সম্পাদক।

আহত মিজানুর রহমানের কাছ থেকে জানা যায়, সোমবার রাতে বড়লেখায় যাবার জন্য দাসের বাজার সিএনজি অটোরিস্কা ষ্টেন্ডে আসেন। দ্রুত যাবার জন্য গাড়ি খুজছিলেন টিক তখনি চান্দগ্রাম দিক থেকে আসা একটি সিএনজি অটোরিস্কা এসে কুলাউড়া যাবার কথা বলে, বড়লেখায় যাবার কথা বললে গাড়িতে উটতে ড্রাইবার বলে, গাড়িতে উড়তে গেলে পিছনের ছিটে বসেথাকা দুজনের মধ্যে একজন নেমে তাহাকে মধ্য খানে বসিয়ে দেয়, বড়লেখায় যাবার আগে গাজিটেকা এলাকায় আরব আলি মিয়ার (পুরাতন) ইটভাটার পাশদিয়ে আইলাপুর-বিছরা বাজার রাস্তার দিকে গাড়িটি নিয়েগেলে আহত মিজানুর রহমান বাধাদেন। চিৎকার করলে মেরে ফেলব বলে তাহার মূখ ও হাত বেঁধে হাতে ও পিটে ছুরিকাঘাত করে আহত করে তার কাছে থাকা ২৩ হাজার টাকা নিয়ে পার্শ্ববর্তী জমিতে পেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

অাহত অবস্তায় স্হানীয়রা বড়লেখা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে যায়,কর্তব্যরত চিকিৎসক’ প্রাথমিক চিকিৎসা দিলে তাকে বাড়িতে নিয়ে অাসাহয়।

বিষয়টি বড়লেখা থানার অফির্সার ইনচার্য মো. ইয়াছিনুল হককে মূখিক ভাবে জানানো হয়েছে।