বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৪২ হাজার টাকা জরিমানা

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডিঃ মৌলভী বাজারের বড়লেখা পৌরশহরে রমজান মাস উপলক্ষে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৮ এপ্রিল বুধবার দুপুরবেলা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহাকরী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফ উদ্দিন।

এসময় শহরে যানজট সৃষ্টিকারী অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান ও উচ্ছেদ করা হয়।

জানা গেছে, দ্রব্যমূল্যের তালিকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি, দোকানে মূল্য তালিকা না রাখা, ভেজাল পন্য বিক্রির দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া পৌরশহরের রাস্তার যানজট নিরসনের জন্য রাস্তার উভয় পাশের অর্ধশতাধিক অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে এ মোবাইল কোর্ট।

সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন ভ্রাম্যমান আদালত চালিয়ে ৪২ হাজার টাকা আদায়ের সত্যতা স্বীকার করে জানান, এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
o