ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

সিলেট নিউজ বিডি ডেস্ক: পবিত্র মাহে রমজানে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে সিলেটে। এর অংশ হিসেবে রোববার নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাব-৯। নগরীর বন্দর বাজার এলাকায় এ অভিযানে ভেজাল পণ্য জব্দসহ ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই’র সমন্বয়ে রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালদিঘীরপাড় নতুন মার্কেট, বন্দর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে সান এন্টারপ্রাইজের বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। এসময় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন