সিলেটনিউজবিডি ডেস্ক: শাবিপ্রিবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে সিলেট ও ঢাকায় একই দিনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেটে স্পাইসি রেস্টুরেন্ট এবং ঢাকায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি ড. মোহাম্মদ শামীম খান এর সভাপতিত্বে সিলেটে বিভাগে অবস্থানরত এলামনাইগণ ছাড়াও বিভাগের সম্মানীত সিনিয়র শিক্ষক ড. আ ক ম মাহবুবুজ্জামান, ড. তুলসী কুমার দাস, ড. ফয়ছল আহমদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। ঢাকার অনুষ্ঠানে ১ম ব্যাচের এলামনাই ইমতিয়াজ পাভেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীম, সহ-সভাপতি মোশারফ হোসেন, তানভীরুল ইসলাম সুমন সহ ঢাকা ও আশেপাশের এলাকায় অবস্থানরত সমাজকর্মের এলামনাইগণ । এসোসিয়েশনের সভাপতি ঢাকায় অংশহণকারী এলামনাইদের মোবাইলে ধন্যবাদ ও মাহে রমজানের শুভেচ্ছা জানান। ইফতার মাহফিলে উপস্থিত নবগঠিত এলামনাই এসোসিয়েশন এর নেতৃবৃন্দ আরো কার্যকর ও গতিশীল ভূমিকা পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
Sylhetnewsbd Online News Paper