নিউজ ডেস্ক ::
সিলেটের ওসমানীগর উপজেলার আবু সুফিয়ানকে তৃতীয়বার ইয়াবাসহ আটক করেছে ঢাকা তেজগাও থানা পুলিশ। কিন্তু সে গ্রেফতার হলেও আইনের পাক পোকড় দিয়ে জেল হাজত থেকে বেরিয়ে আসে এবং পুনরায় ইয়াবা সেবনসহ ব্যবসা করে।
জানাযায় , উপজেলার উমপুর ইউনিয়নের কটালপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আবু সুফিয়ান (৪০)। ২০১৭ সালের ২১ জুন ঢাকা রমনা থানা পুলিশের হাতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। পরে মাদকদ্রব্যে আইনে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
পরবর্তিতে ২০১৭ সালের অক্টোবর মাসে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেলে প্রেরন করা হয়। এর পর সে জামিনে বেরিয়ে এসে আবারো শুরু করে ইয়াবা সেবন এবং ব্যবসা।
২০১৯ সালের ২৮ এপ্রিল ঢাকা তেজগাও থানার এসআই আব্দুল মুমিনের নেতৃত্বে বিশেষ অভিযান কালে মহাখালি রেলক্রসিং এর সামন থেকে তাকে তৃতীয়বারের মতো গ্রেফতার করা হয়।
তৃতীয় মামলা সুত্রে জানাযায় , গ্রেফতারকৃত ব্যাক্তির কাছ থেকে মোট আশি (৮০) পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মুল্যে চব্বিশ হাজার (২৪০০০)টাকা । যা বিক্রি করার জন্যে নিজের কাছে রেখেছেন। পরবর্তিতে ২০১৮ সনের মাদকদ্রব্য আইনে তার উপর মামলা দায়ের করা হয় এবং তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
বারবার গ্রেফতার হওয়া নিয়ে এলাকায় আবু সুফিয়ানকে নিয়ে চলছে নানা আলাচনা সমালোচনা । রাজধানী ঢাকায় একাধিকবার ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় সে এলাকার মান ক্ষুন্ন করছে বলে অনেকে মনে করছেন।
Sylhetnewsbd Online News Paper