মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিল উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাহজালাল বিপিএম,পিপিএম, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আলেম- উলামা ও বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Sylhetnewsbd Online News Paper