মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি:: প্রতি বছরই রমজান মাসে দেশের রাজধানী সহ বিভাগীয় শহর ও পৌর শহরে রোজাদারদের ভোগান্তি বহুগুণ বাড়িয়েদেয়ে যানজট।
এবারের রমজানে যাতে সেই পরিস্থিতি না হয় সেজন্য পুলিশের বেশকিছু উদ্যোগের পাশাপাশি বড়লেখা পৌর শহরে যানজট নিরশনে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়াল বড়লেখা সরকারী কলেজের ১৪ রোভার স্কাউটস।
১৩ মে সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তারা পৌর শহরে কার্যক্রম শুরু করলে ও ২০ রমজান থেকে সক্রিয় ভাবে মাঠে থাকবে তারা।
সরেজমিন দেখাযায় বড়লেখা পৌরশহরে প্রায় যানজটের সৃষ্টি হয়, পবিত্র রমজান উপলক্ষে ভিবিন্ন পেশার মানুষের যাতায়াত ও ঈদের কেনাকাটার জন্য শহরমূখি হওয়ায় মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এ সময় নির্ধারিত ট্রাফিক পুলিশ দিয়ে তীব্র এ যানজট নিরসন হচ্ছিল না।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের আহবানে সাড়া দিয়ে বড়লেখা সরকারী কলেজের রোভার স্কাউট গ্র“প তাদের ১৪ সদস্য শহরের যানজট নিরসনে এগিয়ে আসে।
গ্রুপের টিম লিডার (এস.আর.এম) মো. তৌহিদুল ইসলাম আবির জানান, সাধারণত বিকেল বেলা শহরে বেশি যানজট সৃষ্টি হয়। এজন্য আমরা বিকেল চারটা থেকে ৬টা পর্যন্ত রোভার স্কাউটসের ১৪ সদস্য থানার ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সাথে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করবো। গত বছরও আমরা শহরের যানজট নিরসনে কাজ করেছি।
থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, স্বেচ্ছায় রোভার স্কাউটের ১৪ সদস্য গত ১৩ মে পুলিশের সাথে যোগ দিয়েছে। স্কাউটের সদস্য রা’ ২০ রমজান থেকে পৌর শহরে যানজট নিরশনে তারা কাজ করবে। এটি জেলার মধ্যে ব্যতিক্রম একটি ঘটনা।থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের দিক নির্দেশনায় ট্রাফিক কল্ট্রলে তারা মাঠে থাকবে।
Sylhetnewsbd Online News Paper