সিলেটে দরিদ্র শিশুদের মাঝে এসোসিয়েশন ফর হিউম্যানিটির ঈদ বস্ত্র বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নগরীতে বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছে এসোসিয়েশন ফর হিউম্যানিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগ করতে এসোসিয়েশন ফর হিউম্যানিটির উদ্যোগে পথশিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরন করা হয়।

রবিবার (০২জুন) বিকেল ৩:০০ টায় নগরীর মাছুদিঘীরপাড়ে প্রায় অর্ধশতাধিক পথ শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সদস্য সাংবাদিক আবু জাবের এর সভাপতিত্বে এবং সদস্য নুরে আলম লিটন এর পরিচালনায় ও মাওলানা জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে ঈদ বস্ত্র তুলে দেন সিলেট জেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমাভিউ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক এমদাদুল হক সোহাগ,তরুণ ব্যবসায়ী মারুফ আহমদ,এক্সিলেন্ট ওয়ার্ল্ডের জিএম আদনান শাহ।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য গ্যালারীয়া মার্কেটের ব্যবসায়ী হাফিজ সাইফ আহমদ,দেলোয়ার হুসাইন,সুমন আহমদ,ফয়সল আহমদ প্রমুখ।