সিলেট নিউজ বিডি ডেস্কঃ আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত বিশ্বনাথের অলংকারী গ্রামে মরহুম ছমরু মিয়া রুনু বেগম ট্রাস্টের উদ্যোগে গরীব ও ইয়াতীমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সিলেটের আম্বরখানাস্থ ইলেক্ট্রিক সাপ্লাই রোডে শাহ ওলীউল্লাহ (রহ:) তাহফিজুল কুরআন মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী মোঃ হেলাল মিয়া, মোঃ বেলাল মিয়া ও মোঃ সোহাগ মিয়ার অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ। মাওলানা আব্দুস সালিকের সভাপতিত্বে ও ফরহাদ খান রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুকুর আহমেদ, মাসুদ আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আতিকুর রহমান, আমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা সব সময়ই বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তারা সেখানে দেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশাল অবদান রেখে যাচ্ছেন। তাদের সাহায্য সহযোগিতার ফলে দেশের গরিব অসহায়রা উপকৃত হচ্ছেন। তাই প্রবাসীরা আমাদের গর্বের ধন। আমাদের অহংকার। প্রবাসীরা দেশে আসলে যাতে হয়রানীর শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা ট্রাস্টের সকল ট্রাস্টির প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। পরে সকল ট্রাস্টির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Sylhetnewsbd Online News Paper