সিলেট নিউজ বিডি,নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখার দাসেরবাজার ইউনিয়নে বৃহত্তর লঘাটি যুবক সংঘের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার (৩১ মে) দাসেরবাজারের সবজি শেডে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি শাহাজান সিরাজ।
সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, দাসের বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমেদ, যুব সংঘের সহ সভাপতি মো. জিয়াউর রহমান, নির্বাহী সদস্য শিক্ষক সোয়েব আহমদ চৌধুরি, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শাহিন আহমদ প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, দাসেরবাজার বণিক সমিতির সভাপতি বাহার উদ্দিন, যুব সংঘের উপদেষ্টা ইউপি সদস্য মনির উদ্দিন, সাবেক ইউপি সদস্য মো. আকমল আলী, মো. আজির উদ্দিন, মো. মুমিন আলী, মো. নুরুল ইসলাম, লঘাটি শাহা-খাজা ফাতিরিয়া ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি সুলেমান আহমদ, আব্দুল করিম, আব্দুস শহিদ, আব্দুর নুর, সৌদি প্রবাসী আব্দুল করিম, যুব সংঘের সহ-সভাপতি মো. রফিক উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, নির্বাহী সদস্য আব্দুর রহমান, আব্দুল মুকিত, রুহেল আহমদ, ফখরুল ইসলাম, সদস্য খালেদ আহমদ, আছাদ উদ্দিন, তমাল আহমদ, মনজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ বলেন, ‘বৃহত্তর লঘাটি যুব সংঘ আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে তাঁরা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত দিনে সংগঠনটি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও বন্যা দুর্গত মানুষের সাহায্য, অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছে। যা প্রশংসার দাবিদার। সংগঠনিটির এই ধারাবাহিকতা বজায় থাকুক। সংঘের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফুটুক। এ প্রতাশ্যা করি। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেব।’

Sylhetnewsbd Online News Paper