প্রচন্ড গরমে দুর্বিষহ জনজীবন, নেই কোথাও স্বস্তি

মস্তফা উদ্দিন: বৃষ্টিহীন ভরা বর্ষা মৌসুমে প্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। টানা কয়েক দিনের গরম আর অনাবৃষ্টির কারণে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত। ঘরে-বাইরে কোথাও যেনো স্বস্তি নেই। গরমে সবচেয়ে বেশি কাবু হয়ে পড়ছেন শিশুু ও বৃদ্ধরা। রাতের বেলায় গরম থেকে স্বস্তি পেতে খোলা আকাশের নিচে লোকজন।

গত বৃহস্পতিবার বড়লেখা উপজেলায় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণেই তাপমাত্রা বেড়ে গেছে।

গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যূৎতের লোকচুরি খেলা। তীব্র গরম আর অসহনীয় তাপমাত্রার কারণে দিনের বেলায় জরুরি প্রয়োজন ব্যতিত লোকজন ঘরথেকে বাহির হচ্ছেন না। লোকজনের চলাচল অন্য সময়ের চেয়ে অনেকটাই কম।

কর্মজীবী মানুষ ঘরের বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। ক্লান্তি দূর করতে খোলাস্থানে গাছের ছায়ায় বসে সময় কাটাচ্ছেন।

এদিকে অতিরিক্ত গরমের কারণে সর্দি-কাশি, জ্বর, ডায়রিয়া হচ্ছে। এমন অবস্থা যে, প্রায় ঘরে জ্বরের এবং মাথা ব্যথার রোগী পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি।