সিলেট নিউজ বিডি ডেস্কঃ নগরীর বালুচরে ছাত্রলীগ কর্মি সাইদুল ইসলাম বাহার ও সৈয়দ জুন্নুন-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৭জুন সোমবার সন্ধায় নগরীর বালুচরে সিলেট জেলা ছাত্রলীগ এক বিক্ষোভ মিছিল করে।
বালুচর ২নং জামে মসজিদের সামনে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ৫নং টুলটিকর আওয়ামীলীগ নেতা আলম শেখ, জুয়েল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমেদ আকাশ, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান।
এ ছাড়াও মিছিলে উপস্হিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক কাউসার উদ্দিন আহমদ, জেলা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ আনাস, নাঈম চৌধুরী, রেজাউল হক, শামিম আহমেদ, নাজমূল ইসলাম রাহাত, আদিত্য ইসলাম সালমান, তারেক আহমেদ, হুমায়ুন কবির রুবেল, ইন্দজিত, সিলেট সদর উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ সবুজ, মামুন আহমেদ, শুক্কুর আহমেদ, জুনেদ আহমেদ, সৈয়দ সোহাগ, হেলাল, বুরহান উদ্দিন।
৫ং টুলটিকির ছাত্রলীগ নেতা হযরত আলি, লোকমান হোসেন, শামিম প্রমুখ।
উল্লেখ্য, কুখ্যাত মাদক ব্যবসায়ী রুয়েল তার সাঙ্গপাঙ্গ কিছুদিন যাবত চুরি-চিনতাই ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড দ্বারা বালুচর এলাকার অসুস্হ পরিবেশ সৃষ্টি করে আসছে।
৫নং টুলটিকর ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম বাহার ও সৈয়দ জুন্নুন প্রতিবাদ করলে ১৪ জুন শুক্রবার বিকেলে মাদক ব্যবসায়ী রুয়েল, রশিদ ও শাহরিয়ার দা ও বন্দুক দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
Sylhetnewsbd Online News Paper