সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট জেলা যুবলীগ নেতা তোফায়েল আহমেদ এর উপর সুরমা গেইটে গত ০৮ই জুন সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮জুন) শাহপরাণ গেইটে এমসি কলেজ ছাত্রলীগ,শাহপরাণ ব্লক ছাত্রলীগ,বাইপাস ব্লক ছাত্রলীগের বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা,বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ পরিষদ শাহপরাণ (রহঃ) থানা শাখার সভাপতি হাসান আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্রলীগ নেতা পুজন কান্তি দেব এর পরিচালনায় বিক্ষোভ মিছিল এবং মিছিল পরবর্তী সমাবেশটি অনুষ্টিত হয়।এছাড়া এতে বক্তৃতা প্রদান করেন বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ পরিষদ শাহপরান (রহঃ) থানা শাখার সাধারণ সম্পাদক শুভ কর এবং বঙ্গবন্ধু ছাত্রকল্যাণ পরিষদ শাহপরাণ (রহঃ) থানা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ।
শাহপরাণ থানা ছাত্রলীগ নেতা বাবলু আহমেদ,পাবেল আহমেদ,জাবলু তালুকদার,রাসেল আহমেদ,রোহিদ,রকি,আলী,বিধান,হোসাইন,এম.সি কলেজ ছাত্রলীগ নেতা অভিষেক দে দ্বীপ,সিয়াম,রাজীব,প্রান্ত,মাহীন,ওহী,মাহী,বাইপাস ব্লক ছাত্রলীগ নেতা শিমুল,জিহাদ,আদিত সহ ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper