সিলেট নিউজ বিডি ডেস্কঃ যুক্তরাজ্যর বার্মিংহাম সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী-কে সংগঠন
বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। ছমির আলী যুক্তরাজ্য বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর কথা বার্তা বলছেন ও কিছু দিন বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী এম মান্নানকে সাথে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন এবং মন্ত্রীকে নিজ উদ্যেগে সভা ও বাড়ীতে দাওয়াত খাওয়ানো সহ
সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন। এমতাবস্থায় বার্মিংহাম সিটি বিএনপির কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছমির আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়।
Sylhetnewsbd Online News Paper