সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটস্হ ছাতক-দোয়ারা বাসীর প্রানপ্রিয় সামাজিক সংগঠন ছাতক-দোয়ারা ফোরাম সিলেটের উদ্যোগে সম্প্রতি নগরীর জিন্দাবাজারস্হ একটি অভিজাত রেস্তোরাঁয় ফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী শিক্ষাবিদ এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীনের পরিচালনায় এক ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।মুহাম্মদ কুতুব উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মাওলানা আব্দুল লতিফ,সহকারী সেক্রেটারী এনামুল হক রুবেল,ইঞ্জিনিয়ার জাফর আলী,যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ শামছু উদ্দিন,প্রচার সম্পাদক এখলাছুর রহমান আবিদ,ছাত্র কল্যাণ সম্পাদক ফয়েজুর রহমান সহ-আইন বিষয়ক সম্পাদক মুসা সারওয়ার।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সিলেট সেন্ট্রাল কলেজের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,বিশিষ্ট রাজনীতিবিদ সাহেদ আলী,আইনজিবি এডভোকেট শফিকুল ইসলাম, সমাজসেবী নজমুল হোসেন,ব্যবসায়ী ওলিউর রহমান সাদ্দাম,সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন,সমাজকর্মী নুরুল ইসলাম পাকি,আবুল কাশেম,ব্যবসায়ী আবুল খয়ের,মুহাম্মদ সাইদুজ্জামান,আলিমুর রহমান,ইঞ্জিনিয়ার আবু বক্কর,আব্দুল্লাহ মুহাম্মদ তাহের,ছাত্রনেতা মাহবুব হাসান প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper