মস্তফা উদ্দিনঃ বড়লেখা উপজেলায় বাংলাদেশর নৃতাত্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা ও উন্নয়নকরন প্রকল্পের অবহিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯জুন বুধবার উপজেলা সভাকক্ষে ইন্ডিজিনাস পিপলস্ ডেভেলপমেন্ট সার্ভিসেস’র (আইপিডিএস) আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, উপজেলা কৃষিকর্মকর্তা দেবল সরকার, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন,বড়লেখা সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসীত রঞ্জন দাস, সাংবাদিক তপন কুমার দাস প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper