strong>সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মৌলভী বাজার বড়লেখা উপজেলা শাখার কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ১৪ই জুন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো.গাজীউল হক চৌধুরী উপজেলার টুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কান্ত দাসকে সভাপতি ও বিওসি কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির মো. মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা শাখার কমিটি অনুমোদন দেন।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সিমিতি (রেজিঃ নং-১৮০৮/৭৫,১৯৬২-৬৩ খ্রিঃ) প্রধান কার্যালয় ঢাকা থেকে অনুমোদন লিপি উপজেলায় পৌঁছার পর নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামিম আল ইমরানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ পূর্বক শুভেচ্ছা বিনিময় করেন।
Sylhetnewsbd Online News Paper