পাকিস্তানের সিন্ধু প্রদেশে হিন্দু বিয়ে সরকারিভাবে নিবন্ধনের অধিকার দিয়ে একটি আইন পাস হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় ত্রিশ লাখ হিন্দুর বেশিরভাগই থাকেন সিন্ধু প্রদেশে। পাকিস্তানের আইনে এতোদিন হিন্দুদের বিয়ে রেজিস্ট্রি করানোর কোন অনুমোদন ছিল না। বিশ্লেষকরা বলছেন যে, এ আইন না থাকায় হিন্দু নারীরা ধর্মান্তর, অপহরণ, ও ধর্ষণের মতো অপরাধের শিকার হতেন।
তবে এ আইনে একটি বিতর্কিত বিধান রয়েছে যাতে বলা হচ্ছে, স্বামী বা স্ত্রীর কেউ একজন ধর্মান্তরিত হলে সেই বিয়ে আইনগতভাবে বাতিল হয়ে যাবে।
Sylhetnewsbd Online News Paper