সুনামগঞ্জে সাড়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ আটক

সুনামগঞ্জের সীমান্তে সাড়ে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ আটক করেছে বোর্ডার গার্ড বিজিবি। সোমবার রাতে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ এর অধীনস্থ আশাউড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহরুজ্জামন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১২২৩/৩-এস এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্পগ্রাম নামক স্থান হতে ৩৩০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। যার মূল্য ৪ লক্ষ ৯৫ হাজার টাকা।

একই সময়ে লাউরগড় বিওপির নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে যার মূল্য ৭২ হাজার টাকা।
বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ উক্ত মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

বিজিবি উপ-অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান খাঁন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।