ছানার মিয়া(শাকিব): ৩১ মার্চ ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এবার প্রথমবাররে মত দলীয়ভাবে চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রতীক পাওয়ার জন্য শুরু হয়েছে নিজ নিজ নেতাদের সাথে গোপনীয় বৈঠক। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের সমর্তন কাড়ায় জন্য ভোটারদের মন জুগাতে ব্যস্ত। প্রার্থীরা ভোটারদের খোজ খবর নিতে ছুটছেন গ্রামের হাট বাজারে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের উৎসবে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু শামীম। তিনি ভাতগাও ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তরুন সংগটক, দীর্ঘ দিন যাবত সমাজ সেবায় নিয়োজিত আছেন।
জানা যায়, তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের বিশ্বস্ত কর্মী। উনার নির্দেশ মত রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেন। তাই তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তীর আশায় দলীয় নেতা কর্মীদের মনোরঞ্জনে বসে নেই, দলীয় কাউন্সিলারদের নিয়ে আলোচনা সভা সহ উপজেলা, জেলা ও কেন্দ্রী নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষনে ব্যাস্ত সময় পার করছেন।
তিনি বলেন বিগত দিনে দলের দূরসময়ে আন্দলন সংগ্রামে এক জন নিষ্ঠাবান ত্যাগী কর্মী হিসাবে কাজ করেছেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচন হওয়ার পর ইউনিয়নের প্রভুত উন্নয়ন করেছেন। যার ফলে সাধারন মানুষের প্রত্যাশার প্রতিফালন ঘটিয়ে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি আরো বলেন দলীয় মনোনয়ন যদি নাও পান তাহলে দলীয় সিদ্ধান্ত মেনে এলাকার উন্নয়নে কাজ করবেন।
তরুন সংগটক আবু শামীম এর সাথে সিলেট বিডি নিউজ ডট কম প্রতিনিধির একান্ত আলাপচারিতায় আবু শামীম বলেন, বর্তমান সমাজের অধিকার বঞ্চিত অবহেলিত মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ভাতগাও ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলে অত্র ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়নে রূপান্ত্রিত করবেন।
Sylhetnewsbd Online News Paper