কুলাউড়া থেকে বিশেষ প্রতিনিধিঃ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন রবিবার রাত ১১.৫০ মিনিটে কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় ব্রিজ ভেঙ্গে লাইনচ্যুত হয়ে পার্শবর্ত্তী খালে ও জমিতে ট্রেনের পেছনের ৫টি বগি ছিটকে পড়েছে।এ পর্যন্ত ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫০ জনের মতো।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে। লাশ উদ্বার চলছে। প্রত্যক্ষদর্শী মুহিবুর রহমান জাহাঙ্গীর জানান, তিনি ট্রেনের শেষ বগিতে ছিলেন। এই বগির ৮ জন ঘটনাস্থলে মারা গেছেন।
কুলাউড়া স্টেশন মাস্টার আফসার উদ্দিন জানান, আমরা তিন চার জন হতাহতের খবর পেয়েছি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপেন্দ্র কুমার সিংহ জানান, লাশ উদ্ধারের প্রাণপণ চেষ্টা চলছে। কতজন মারা গেছে নিশ্চিত করে এখন বলা যাবে না।
এই ট্রনের যাত্রী আরটিভিতে কর্মরত আশিক মাহমুদ বলেন, ট্রেন দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। ট্রেনটির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান রাত ১টায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করছে। ট্রেনের অন্য যাত্রীদেরও নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে। এই মূহূর্তে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাবে না।

Sylhetnewsbd Online News Paper