মস্তফা উদ্দিন: বড়লেখা উপজেলার দাসের বাজার আদর্শ কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের অনুষ্ঠানের মাধ্যামে বরণ করেন শিক্ষক ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
সোমবার (১জুলাই) দুপুর ২ঘটিকার সময় কলেজ অডিটোরিয়ামে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠান হয়।
অালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
অত্র কলেজের গভর্নিংবডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সোয়েব অাহমদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, সিলেট এম জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ ডা. ও প্রতিষ্ঠাতা সদস্য শ্রী দিগেন্দ্র চন্দ্র নাথ।
অন্যদের মোধ্য ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক বাবুলাল নাথ, মো. লোকমান আহমদ,,বাবু মুকুল কান্তি দাস ঠগন, দাতা সদস্য ডা. রুপন দাস,মোঃ গিয়াস উদ্দিন, গভর্নিংবডির সদস্য মাইজ গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ব্যবসায়ী বাহার উদ্দিন, ইউপি আওয়ামী লীগ সভাপতি মুছব্বির আলী,মুক্তিযোদ্ধা সালেহ আহমদ (লুলু) প্রমুখ।

Sylhetnewsbd Online News Paper