নিজস্ব প্রতিবেদক: গত(৫ জুলাই) শুক্রবার সন্ধ্যায় বড়লেখার পাখিয়ালাস্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি’র বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
সাক্ষাতের শুরুতেই মাননীয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
এসময় পরিবেশ মন্ত্রী নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নে নবাগত জেলা প্রশাসককে সহযোগিতার আশ্বাস দেন। এবং চলমান ভিবিন্ন উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper