সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের জকিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাইয়ের ফাঁসির রায় দিয়েছেন সিলেটের একটি আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
রোববার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আমিনুল ইসলাম মামলার রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন জকিগঞ্জ পৌরশহরের কেছরি গ্রামের মরহুম শফিকুল হকের ছেলে।
সিলেট জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় জকিগঞ্জ লাকি হোটেলের মালিক কামাল হোসেনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার সৎভাই জাকির হোসেন।
হত্যাকান্ডের ঘটনায় কামালের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা বাদি হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন।
Sylhetnewsbd Online News Paper