আহাম্মদ কবিরঃ অর্থের অভাবে নিভে যাচ্ছে উজ্জ্বল মিয়া নামের ১৩ বছর বয়সের এক কিশোরের জীবন প্রদীপ।সুনামগঞ্জ মধ্যনগর থানা ২নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের কাউহানী গ্রামের মৃত ছোটন মিয়ার ছেলে, তার দুই ভাই, সাতবছর বয়সী একটি বোন, তার বাবা ৬বছর পুর্বে মারা যায়,সে তার বাবার দ্বিতীয় সন্তান । মা অসুস্থ্য, তার বড় ভাইটি বুদ্ধিপ্রতিবন্ধীর মতই নিজের ইচ্ছামত কিছুই করতে পারেনা। অসুস্থ্য মা পাড়া-মহল্লায় ঘুরেফিরে কাজ সংগ্রহ করলে সে কাজ করতে পারে। এই কাজ করে যা-ই পায় তা দিয়ে খেয়ে না খেয়ে কোন রকম দিনাতিপাত করছে। এমতাবস্থায় উজ্জলের চিকিৎসার খরচ বহন করতে পারছেনা পরিবার। দীর্ঘ একবছর জটিল রোগে আক্রান্ত হয়ে আছে কামরান। উজ্জলের স্বজনদের তথ্যমতে জানাযায়, তাকে স্থানীয় অনেক গ্রাম্য ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু কোনো ডাক্তার উজ্জলের রোগ ধরতে পারেননি। কিছু ঔষুধ দিয়ে বলে ভাল হয়ে যাবে। অর্থের অভাবে ভাল কোন ডাক্তার দেখাতে পারেনি তার পরিবার। এখন একজন কবিরাজ উজ্জলের জন্ডিস হয়েছে বলে চিকিৎসা করছে কিন্তু এখনো সারেনি উজ্জলের রোগ। কিন্তু উজ্জলের পরিবার খুবই দরিদ্র। বাবা মারা গেছেন অসহায় পরিবার এখন টাকার অভাবে ছেলেটার সুন্দর জীবনটা হারাতে চলছে। উজ্জ্বল চায় আগের মত জীবন ফিরে পেতে। চায় আগের মত কাজ করে সংসারের সুখ ফিরিয়ে আনতে। অসুস্থ উজ্জ্বল চিকিৎসা সেবা নিতে কোন হাসপাতাল কিংবা ক্লিনিকে নয়, বাড়ির চার দেয়ালেই বন্দী। তবে দুরন্ত কিশোরের স্বাদ নিতে চায় অন্য কিশোরদের মতই। সামর্থবানদের একটু সহযোগিতা-সহমর্মিতাই ফিরিয়ে দিতে পারে তার পুর্বের সময়। উজ্জ্বল মিয়াকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার অসুস্থ্য মা খোদেজা বেগম।
যোগাযোগ উজ্জলের ফুফাতো ভাই মোবাইল নাম্বারঃ০১৭৫৬৬০২৩১৫
Sylhetnewsbd Online News Paper