নিজস্ব প্রতিবেদক: বড়লেখায় উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির কানলী-শাহবাজপুর সড়ক সংলগ্ন এলাকা থেকে ছেলেধরা সন্দেহে দু’যুবকে আটক করেছে স্হায়ী জনতা।
শুক্রবার সন্ধ্যায় স্হায়ী জনতা এদু’যুবকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত স্থানীয় জনতা।পরে স্থানীয় বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ কার্যালয়ে তাদেরকে তালাবদ্ধ করে আটক রাখা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্হায়ী সূত্রে জানা যায়, কানলী- শাহবাজপুর সড়কের ইটাউরি হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সম্মুখে মটর সাইকেল আরোহী ৩ যুবক ইটাউরি (ঈদগাহ বাড়ী) গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম রানা (১০)-কে ঝাপটে ধরে চুরিকাঘাত করতে চাইলে সে চিৎকার দিয়ে দৌড় দেয়। চিৎকার শুনে স্থানীয় জনতা দু’যুবককে আটক করে গণপিটুনি দেন এবং একজন মটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের কাছে একটি ছুরি পাওয়া গেছে বলে সূত্র জানায়।
ছেলেধরা খবর শুনে বিয়ানীবাজার ও বড়লেখার হাজার হাজার মানুষ ঘটনাস্থলে এসে জড়ো হয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে উত্তেজিত জনতাদের নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, আটককৃত যুবক শাহনূরের বাড়ি বিয়ানীবাজার উপজেলার সুপাতলা (বড়বাড়ি ফতেহপুর) গ্রামে। সে মতছিন আলীর পুত্র। অপরজন মানিক মোটর ম্যাকানিক বলে জানা গেছে তার বাড়ি সিলেটে। সে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলায় একটি গাড়ির গ্যারেজে কাজ করে আসছে।
Sylhetnewsbd Online News Paper