নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্কাউটার্স মাহযাবিন আশরাফ মোহনা ও হাজেরা ফয়েজ। এ দুই স্কাউটার্স ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরীতে অংশ নিতে ফ্রান্স যাচ্ছে।
১৯ জুলাই শুক্রবার বিকেলে বড়লেখার পাখিয়ালাস্থ পরিবেশ মন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করে।
মৌলভী বাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী কৃতি স্কাউটার্স মাহযাবিন আশরাফ মোহনা ও ৮ম শ্রেণীর ছাত্রী হাজেরা ফয়েজ।
আগামী ২২ জুলাই থেকে ২৬ জুলাই পাঁচ দিনব্যাপী ফ্রান্স ন্যাশনাল স্কাউট জাম্বুরী অনুষ্টিত হবে। এতে বাংলাদেশ থেকে ১৩ জন স্কাউট ও ৩ জন স্কাউটার্স অংশ গ্রহন করবে। তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করবেন।
আগামী ২০ জুলাই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ফ্রান্সের উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করবেন।
Sylhetnewsbd Online News Paper