নিজস্ব প্রতিবেদকঃ গুজবে কান দিয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিতে বড়লেখা থানার উদ্যোগে মাইকিং করা হয়েছে। ২১ জুলাই রবিবার দুপুরে উপজেলা জুড়ে এ মাইকিং করা হয়।
মাইকিংয়ে বলা হয় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে এক শ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গনধোলাই দিচ্ছে। বড়লেখা উপজেলায় এ সকল পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে তৎক্ষনাৎ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়।
আরো বলা হয়, গুজব দ্বারা প্রভাবিত হয়ে গণপিটুনি দেয়া একটি ফৌজদারী অপরাধ। জরুরী প্রয়োজনে জনসাধারণ নিকটস্থ থানা কিংবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে সহায়তা নিতে পারেন।
এ ব্যাপারে বড়লেখা থানার অফিসার ইন-চার্য (ওসি)মো. ইয়াছিনুল হক সিলেট নিউজ বিডি ডট কমকে রবিবার দুপুরে বলেন, এই গুজবের কারণে দেশের মানুষ আতংকিত, অনেকেই তাদের সন্তানদেরকে স্কুল কলেজে দিচ্ছে না। এই গুজব দ্বারা প্রভাবিত হয়ে কিছু উৎসুক জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন কয়েক জন। গণপিটুনি দেয়া এটি একটি ফৌজদারী অপরাধ। সকলকে সর্তক থাকার জন্য উপজেলা ব্যাপি আজ মাইকিং করা হয়েছে। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
যোগাযোগের জন্য বড়লেখা থানার ফোন নং-
ডিউটি অফিসার-০১৭৬৯-৯৩২৯১৬
পুলিশ পরিদর্শক,তদন্ত-০১৭৬৯-৯৩২৯০৯
অফিসার ইন-চার্য- ০১৭১৩-৩৭৪৪৪৪
প্রসঙ্গত, গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে ব্যাপকভাবে গণপিটুনির ঘটনা ঘটছে।
Sylhetnewsbd Online News Paper