মস্তফা উদ্দিন: মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মো. সিরাজ উদ্দিন ৫৯০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে এ ভোটগ্রহণ।
তবে দশটি কেন্দ্রের বেশিরভাগই ছিলো অনেকটা ফাঁকা। বেলা বাড়লেও এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমনটা চোখে পড়েনি। অবশ্য কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতিক নিয়ে জাহিদুল ইসলাম (মামুন) ২৫৭৩ ও ঘোড়া প্রতিক নিয়ে মো. ইসলাম উদ্দিন ১৮৬৪ ভোট পেয়েছেন।
Sylhetnewsbd Online News Paper