নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের দু’ দিন পর ইসলাম উদ্দিন নামে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
(৫ আগষ্ট)সোমবার দুপুরে উপজেলার সদর ইউপির উত্তর ডিমাই মোল্লাটিলা নামক স্থানে একটি উঁচু গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্তায় লাশটি উদ্ধার করে পুলিশ।
ইসলাম উদ্দিন উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের উত্তর ডিমাই গ্রামের লাল মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক।
লাশটি উদ্ধার করে দুপুরে পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইসলাম উদ্দিন (২৭) শ্বশুর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। গত শনিবার সকালে দা ও টিফিন নিয়ে পাহাড়ে কাজ করতে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার দুপুরে স্থানীয়রা উত্তর ডিমাই এলাকায় মোল্লাটিলা নামক স্থানে একটি উঁচু গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায় বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper