শ্যামলী সমাজ কল্যান সমিতির উদ্যোগে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

সিলেটের মেজরটিলা এলাকায় শ্যামলী সমাজ কল্যান সমিতির উদ্যোগে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতা সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার ৫ই আগষ্ট দুপুর ১২ ঘটিকার সময় শ্যামলী সমাজ কল্যান সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।
উক্ত রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, মুজিব জাহান রেড ক্রিসেন্ট সিলেট এর ইনচার্জ ডাঃ আবু সালেহ খাঁন সহ আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামলী সমাজ কল্যান সমিতির সভাপতি লোকমান আহমদ,সিনিয়র সভাপতি রিপন চৌধুরী, সহ সভাপতি হুমায়ুন রশীদ লাভলু, সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সহ সাধারণ সম্পাদক হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, সহ সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সিপন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মতিউল আলম, প্রচার সম্পাদক আসাদুজ্জমান, অর্থ সম্পাদক আব্দুস সমির চৌধুরী মিলু, সিনিয়র সদস্য আফিকুর রহমান, মকবুল হোসেন চৌধুরী,মোফাচ্ছেল আহমদ চোধুরী,তবিবুর রব তামিম,মোফাচ্ছির আহমদ চৌধুরী,তনভীর আহমদ,তাহমিদ আহমদ,আছাদ চৌধুরী,তায়্যিব আহমদ প্রমূখ।