সিলেট নিউজ বিডি নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ল’ কলেজে অবৈধভাবে ভর্তির দাবিতে হামলা ও ভাংচুর করেছে ছাত্রলীগ নামধারী সিলেট ল কলেজের ৪জন ছাত্র। এ সময় কলেজের অফিস ভাংচুর করে কর্মকর্তা কর্মচারীদের প্রানে মারার হুমকিও দিয়ে যায়। এ ঘটনায় ৪ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নাম উল্লেখ করে সিলেটের কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-২৫ তারিখ-০৫/০৮/২০১৯)।
গত ৪ই আগষ্ট ঘটনা ঘটলেও ৫ই আগস্ট (রবিবার) রাতে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন সিলেট ল’ কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আহমদ।

মামলার বিবরণে জানা যায়, কলেজের প্রথম পর্বের অনিয়মিত ছাত্র ১নং আসামী মোঃ সাদিকুর রহমান এর বিরুদ্ধে কলেজের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তির টাকা আত্মসাৎ সহ অনৈতিক আচরনের কারণে কলেজ শিক্ষকদের সাধারণ সভায় ইতিপূর্বেও তাকে শোকজ করা হলেও তার নৈতিকতার কোন পরিবর্তন হয়নি। সে প্রভাবশালী রাজনৈতিক সংঘটনের কর্মী পরিচয় দিয়ে
ফের গত ৪ আগস্ট দুপুরে ছাদিকুর রহমান তার সহযোগি মোঃ ইমদাদুল হক, মোঃ আবুল হোসেন, মোঃ ছিদ্দিকুর রহমান ও আরো ৪-৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কলেজের অফিস চলাকালীন ৩ জন ছাত্রকে অনৈতিকভাবে বিনা পয়সায় ভর্তির দাবিতে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের উপর চাপ প্রয়োগ করে। এসময় তাদের দাবি পুরণ না হলে কলেজের শেষ পর্বের ফরম ফিলাপ কার্যক্রম বন্ধ করার হুমকি দেয় তারা। তখন আসামী ছাদিকুর রহমান, মোঃ এমদাদুল হক, মোঃ আবুল হোসেন ও সিদ্দিকুর রহমান এর এল.এল.বি শেষ পর্বের বিনা ফি’তে ফরম ফিলাপের জন্য র্কমর্কতা- কর্মচারীদের চাপ প্রয়োগ করে ভয়ভীতি দেখায়। এ সময় কর্মকর্তা কর্মচারীরা তাদের অনৈতিক আবদার পূরনে অপারগতা জানালে নামউল্লেখিত চারজন ছাড়াও অপরাপর চার-পাঁচজন ক্ষিপ্ত হয়ে কলেজের প্রধান সহকারীর অফিস কক্ষের চারটি জানালার গ্লাস, ১০ টি চেয়ার, ৩টি টেবিলের গ্লাস ভাংচুর করে। এর পর অফিসে থাকা শিক্ষার্থীদের ১০ টি ফাইলসহ অন্যান্য নথিপত্র নিয়ে যায় এবং কাগজাদি ছিড়ে ফেলে দেয়। এতে কলেজের এক লক্ষ টাকা ক্ষতি সাধন হয়। পরে তারা কর্মকর্তা কর্মচারীদের অফিস কক্ষ থেকে বের করে দিয়ে কলেজে তালা নিজেদের হাতে নিয়ে নেয়। কলেজ প্রাঙ্গন থেকে বেরিয়ে যাওয়ার সময় আসামীরা তাদের আবদার পূরন না হলে কর্মকর্তা র্কমচারীদের মারধর করে কলেজ বন্ধ করে দেবে বলে হুমকি দেয়।
এই ঘটনায় মামলা দায়ের পর মঙ্গলবার (৬ আগস্ট) রাত র্পযন্ত কলেজ সংশ্লিষ্টদের প্রতি অব্যহতভাবে এই মামলার আসামীরা হুমকি দিয়ে যাচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের শোকজ সহ সাময়িক বরখাস্ত করা হবে বলে মঙ্গলবার (৬ আগস্ট) কলেজের জরুরী সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানান সিলেট ল’ কলেজের অধ্যক্ষ।

Sylhetnewsbd Online News Paper