জাতীয় শোক দিবসে বেসিক ব্যাংক জিন্দাবাজার শাখার শ্রদ্ধাঞ্জলি

সিলেটনিউজবিডি ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   ”৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ ” গভীর শ্রদ্ধা ও শোকের সাথে বেসিক ব্যাংক জিন্দাবাজার শাখার পক্ষ থেকে পালন করা হয় । এ উপলক্ষ্যে আজ সকাল ১০.০০ ঘটিকায় শাখা থেকে একটি শোক রালি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।    এ সময় উপস্থিত ছিলেন  শাখা প্রধান ও নির্বাহী ব্যবস্থাপক এবিএম সোয়েব, অপারেশন ম্যানেজার  নুরুল হাসান চৌধুরী, সহ. ব্যবস্থাপক চয়ন কুমার ভূঁইয়া,  সহ. ব্যবস্থাপক  মো: আব্দুর রশিদ খান  রাশেদ  ,  অফিসার হালিমা শিমুল,  রাহেলা কবির লোপা,  জাকির হোসেন তুষারসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।