সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আহাদ চৌধুরী (আকাশ) নামে (১৪)বছর বয়সী এক শিক্ষার্থী ২১ আগস্ট বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সে স্কুলে যায়নি। এখনও তার কোন সন্ধান পায়নি পরিবার।
বিকাল ৪টায় স্কুল ছুটির পরে জানা যায় সে স্কুলে যায়নি,সম্ভাব্য সকল স্হানে খোঁজাখুঁজি করে কোথাও খোঁজ পায়নি তার পরিবার। এব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি জিডি করা হয়েছে যার নং-১১৭৫/১৯।
নিখোঁজ আহাদ চৌধুরী (আকাশ) শ্রীমঙ্গলের কালীঘাট রোডের মুহিবুর রহমান চৌধুরী ছেলে। নিখোঁজ ছেলের সন্ধান না পেয়ে তার মা-বাবা আত্মীয়স্বজনরা উৎকন্ঠায় রয়েছেন।
ছেলেটির গায়েন রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার,পরনে ছিল সাদা সার্ট ও নেভী ব্লু পেন্ট, উচ্চতা অনুমান ৫ ফুট।
কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিম্নের মোবাইল নম্বরে অথবা শ্রীমঙ্গল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।(০১৭৮৪-৬৩৪৩৪৬/০১৬৮৯৩৬২৭১৫)
(প্রেস বিজ্ঞপ্তি)
Sylhetnewsbd Online News Paper