বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বেসিক ব্যাংক লি. জিন্দাবাজার শাখার আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটনিউজবিডি ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   “৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯”  উপলক্ষ্যে বেসিক ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখার উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ২৫ শে আগস্ট রোজ রবিবার বিকাল ৫.০০ ঘটিকায় সিলেট নগরীর  জিন্দাবাজারস্থ ওয়াহিদ ভিউয়ে অবস্থিত  শাখায় এই কর্মসূচি পালিত হয় । বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও তাঁর অর্থনৈতিক ভাবনা নিয়ে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  শাখা প্রধান ও নির্বাহী ব্যবস্থাপক এবিএম সোয়েব, উপ-ব্যবস্থাপক  নুরুল হাসান চৌধুরী, সহ. ব্যবস্থাপক চয়ন কুমার ভূঁইয়া,  সহ. ব্যবস্থাপক  মো: আব্দুর রশিদ খান  রাশেদ  , মো:  ইলিয়াস, কর্মকর্তা মো:  আবুল বাশার,  হালিমা শিমুল,  সহ. কর্মকর্তা,   রাহাতুজ্জামান, মাশরুর ড্যানিয়েল,     জাকির হোসেন তুষার।  কর্মচারীবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন  নিজাম উদ্দিন,   জাহিদ শেখ, ফয়ছল হক ডিউ, পাভেল আহমদ,  পলাশ দাসসহ অন্যান্য আনসার সদস্যবৃন্দ।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া পরিচালনার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।