নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে মোটরসাইকেল চুরির চেষ্টা কালে গাড়িটির মালিক ও স্হায়ী জনতা সোয়েব আহমদ (১৮) নামে এক যুবককে আটক করে। সোয়েব আহমদ বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের নুরুল আমিনের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোয়েব কে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মোটর সাইকেল মালিক নাজমুল ইসলাম থানায় মামলা করেছেন।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে বেলা পৌরশহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর বাজার এলাকার ব্যবসায়ী নাজমুল ইসলামের আরএক্স মোটরসাইকেল চুরির চেষ্টার সময় তিনি সোয়েব আহমদকে হাতে-নাতে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যায়াপারে বড়লেখা থানার উপ- পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী শুক্রবার (৩০ আগস্ট) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মোটর সাইকেল মালিক নাজমুল ইসলাম থানায় মামলা করেছেন।
Sylhetnewsbd Online News Paper