বিয়ানীবাজারে বাজিদুর রহমান এন্ড সন্স ট্রাষ্টের উদ্যেগে নগদ টাকা বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাজিদুর রহমান এন্ড সন্স ট্রাষ্টের উদ্যেগে ৬৬ পরিবারের মধ্যে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

রবিবার (১ লা সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকার সময় বাজিদুর রহমান এন্ড সন্স ট্রাস্টের কার্যালয়ে চলমান মাসিক ভাতা হিসেবে এ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী এবাদ উদ্দিন ও ট্রাস্টের সাধারণ সম্পাদক আমান উদ্দীন সহ এলাকার সামাজিক ব্যক্তিবর্গ।