দক্ষিণ সুনামগঞ্জে কাবিলাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাবিলাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাহীন। তিনি কাবিলাখাই গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. শামসুল হকের প্রথম পুত্র। গত শনিবার সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাকে স্কুলের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী ব্যক্তি হিসেবে অনুমোদন দিয়েছেন। পরে একসভায় তাকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। ইতোমধ্যে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। মাহবুবুল হক শাহীন দীর্ঘদিন ধরে বিদ্যোৎসাহী ব্যক্তি হিসেবে এলাকাতে কাজ করছেন।
বর্তমানে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত মাহবুবুল হক শাহীন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট মহানগর শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য, হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য। নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বিষয়টি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মাসুম মিয়া, সদস্যরা হচ্ছেন সোলেমান মিয়া, রিপা পাল, নিধু পাল, সুলতানা রাজিয়া, রেজিয়া বেগম, ফারুক মিয়া, আবু সাঈদ মো. ইয়াহইয়া ও সারজিনা বেগম এবং সদদ্য সচিব হিসেবে আছেন কংকন শ্রী তালুকদার। প্রেসবিজ্ঞপ্তি।