তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুরে সে-ই বিতর্কিত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসিফ ইমতিয়াজকে বদলি করা হয়েছে।
তথ্যসুত্রে জানাযায় বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বদলির বিষয়টি জানানো হয়।
বিভিন্ন তথ্যসুত্রে জানাযায়, আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত গঠিত তদন্ত কমিটি যার সত্যতা পায়।
অভিযোগকারী সেই নারীকে না জানিয়ে( ইউএনও) নারীটির তার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে লাখ লাখ টাকা লেনদেনের প্রমাণও মিলেছে।
সরকারের এমন একজন দায়িত্বশালী কর্মকর্তা এই ধরনের নোংরা কার্যক্রমে জড়িত থাকায় বাংলাদেশ সিভিল সার্ভিসের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলেও তদন্ত প্রতিবেদনে মতামত দেওয়া হয় ।
এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজকে বদলির প্রজ্ঞাপন দিয়ে, তাকে তথ্য-প্রযুক্তি যোগাযোগ বিভাগের ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক কার্যালয়ে যোগদান করার নির্দেশ প্রদান করে । সেখানে সহকারী নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইমতিয়াজ। তাকে আগামী( ৪,সেপ্টেম্বর)রবিবার উল্লেখিত পদে যোগ দিতে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্যসুত্রে জানাযায়, ময়মনসিংহের সেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইমতিয়াজের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, হত্যার হুমকি, ব্যাংকে অবৈধ লেনদেন ও সন্তানের স্বীকৃতি অস্বীকৃতি জানিয়ে ‘লোক লাগিয়ে’ হামলা চালিয়ে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তারপর মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সুনামগঞ্জের জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করে।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদকে আহ্বায়ক করা হয়। তিনি গত ১৪ আগস্ট জেলা প্রশাসকের কাছে বিস্তারিত উল্লেখ করে একটি প্রতিবেদন জমা দেন।
Sylhetnewsbd Online News Paper