প্রধানমন্ত্রীর তহবিল থেকে গরীব অসহায় মানুষের মধ্যে চিকিৎসার জন্য চেক বিতরণ

সিলেটনিউজবিডি ডেস্ক: মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তহবিল থেকে গরীব অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদান বাবদ ছয় লক্ষ সত্তর হাজার টাকার চেক বিতরন করা হয় সিলেট জেলা পরিষদের হলরুমে। উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগেরভারপ্রাপ্ত সভাপতি জনাব এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী জনাব দেব জিৎ সিনহা, জেলা পরিষদের সদস্য মোঃ শাহানুর, মতিউর রহমান, নুরুল ইসলাম ইসন, সাজনা সুলতানা হক, নজরুল ইসলাম সহ কবিরুল ইসলাম কবির, খোদেজা ইসলাম দিনা, এম জেড আলম, মিঠু মোহন ও আরো অনেক।
চেক হাতে পেয়ে অনেকের চোখে পানি আসে। একজন বাবা তার ছেলের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার চেক পেয়েছেন, কিন্তু খুবই খারাপ লেগেছে যখন শুনলাম ছেলেটা মারা গেছে। কেহ কেহ খুশিতে কেঁদেছে যে প্রধান মন্ত্রীর কাছ থেকে চেক এসেছে তাই। মানুষের আত্মা খুশী থাকলে আল্লাহ খুশী থাকেন।