বড়লেখায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পিসি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ের এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী র্কমকর্তা মো. শামীম আল ইমরান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ’র উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ কাওছার পারভেজ

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি ডা: প্রণয় কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, শিক্ষক ও ক্রীড়া সংগঠক লুৎফুর রহমান চুন্নু, সাবেক ফুটবলারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে ১১টি দল এ প্রতিযোগিতা অংশ গ্রহন করছে । আলোচনা সভা শেষে অতিথিরা মাঠে গিয়ে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী ৬নং বড়লেখা সদর ইউপি ও ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউপি দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। উপজেলা চেয়ারম্যান প্রতিযোগিতার উদ্বোধন করেন।