তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জ তাহিরপুর সীমান্তে ৮৩ বোতল ভারতীয় মদ ও ১৬ শত ৮০ প্যাকেট ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করে বিজিবি।
বিজিবি ও স্থানীয়দের তথ্যসুত্রে জানাযায়, বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়ন বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের রাজাই থেকে ৮৩ বোতল ভারতীয় মদ ও ১হাজার ৬শত ৮০ প্যাকেট ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি জব্দ করে যার আনুমানিক মুল্য ১লক্ষ ৯৫হাজার ৯শত টাকা ।
এ ব্যাপারে সুনামগঞ্জ(২৮ব্যাটালিয়ন বিজিবির) মাকসুদুল আলম গণমাধ্যম কে জানান আটককৃত ভারতীয় মদ ও নাসিরুদ্দিন বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন, উনি আর বলেন মাদকের সাথে জড়িত আমরা কাউকে ছাড় দেইনি আর কোন দিনে দিব না কঠোর নজরদারিতে রয়েছে গোটা সীমান্ত এলাকা, কোন চোরাচালানকারী গা ডাকা দিয়েও নিজেদের রক্ষা করতে পারবে না।
Sylhetnewsbd Online News Paper