কুলাউড়া সার্কেলের নতুন পুলিশ সুপার কাউসার দস্তগীর, আবু ইউছুফকে সংবর্ধনা

মোস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউছুফ সম্প্রতি পুলিশের মিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এক বছরের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালি যেতে হচ্ছে। এজন্য কুলাউড়া সার্কেল পদ শূন্য হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন কাউসার দস্তগীর।

মালি মিশনে পুলিশ সুপার মো আবু ইউছুফ গমন উপলক্ষে বড়লেখা থানা পুলিশ এক সংবর্ধনার আয়োজন করে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে থানা হলরুমে, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীমের সভাপতিত্বে ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের পরিচালনায় সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব ও তপন কুমার দাস, উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন, সাইফুল ইসলাম।

অন্যদের মোধ্য জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, সাংবাদিক এজে লাভলু,পুলিশ উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন, কৃষ্ণ মোহন দেবনাথ, সুব্রত কুমার দাস, ইয়াকুব হোসেন, রকিব মুহাম্মদ, রশীদ উদ্দিন ও আখতারুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) তরুন মজুমদার, জাহিনুর রহমান, রাশেদুল হক, জাহাঙ্গীর আলম, পিযুষ কান্তি দাস, আব্দুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

উলেখ্য, বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ প্রাপ্ত কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো আবু ইউছুফ সম্প্রতি পুলিশের মিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এক বছরের জন্য মালি মিশন যেতে হচ্ছে। এজন্য কুলাউড়া সার্কেল পদ শূন্য হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন কাউসার দস্তগীর। তিনি গত বুধবার (১১ সেপ্টেম্বর) কুলাউড়া সার্কেলে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা যায়, কাওসার দস্তগীর ২০১৩ সালে পুলিশে যোগদান করে এসএমপির কোতোয়ালি থানার এসি ও এসএমপির এডিসি (ফোর্স) পদে দায়িত্ব পালন করেন। এখন তাকে কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়।

বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।