বড়লেখায় পুকুর থেকে ওয়ার্ড আ’লীগ নেতার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন (৬০) র’ লাশ মৎস চাষাধীন পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আব্দুল মতিন দক্ষিণভাগ ইউপির
গাংকুল গ্রামের মৃতঃ রইছ আলীর ছেলে। তিনি দক্ষিণভাগ ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ‘র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্হায়ী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ ইউপির দক্ষিণ হরিপুর গ্রামের রহিম উদ্দিনের মৎস চাষাধীন পুকুরে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে একাবাসি আব্দুল মতিনের লাশ পুকুরের পানির নিচে দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে আব্দুল মতিনের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বড়লেখা থানার অসি (তদন্ত) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ হরিপুর গ্রামের রহিম উদ্দিনের মৎস চাষাধীন পুকুর থেকে আব্দুল মতিনে লাশ উদ্ধার করেছে। সুরতাহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভী বাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।