নিজস্ব প্রতিবেদক,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতনের প্রস্তাব সহ ৭দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১৯সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, উপজেলা শিক্ষক নেতা অজিত কান্ত দাস, প্রধান শিক্ষক আব্দুল করিম, সাবেক সভাপতি প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত, রনজিৎ কুমার দাস, আব্দুস শাকুর খান, নুরুল হক, খুশি রানী দাস, মনির উদ্দিন,মনোরন্জন চান্দ্র নাথ, শরিফ উদ্দিন, সুজিত দাস প্রমূখ।
শিক্ষক নেতারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এদেশের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এ সংগঠন হাজার বছরের শেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। এ সংগঠনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে এদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছেন। এরপর জাতির পিতার সুযোগ্য কন্যা হিসেবে আপনি মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৬হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে পিতার গৌরবময় অধ্যায়ের ধারাবাহিকতা রক্ষা করেছেন।
আমরা এ সরকারের কাছে প্রাথমিক শিক্ষা পরিবার গভীরভাবে কৃতজ্ঞ । সরকারের কাছে শিক্ষকরা তাদের নানা ধরনের বৈষম্য ও বঞ্চনার অবসান চায়। চলিত মাসের ৮তারিখ অর্থমন্ত্রনালয় কর্তৃক প্রাথমিক শিক্ষকদের ১০ম ও ১২তম গ্রেড নাকচ করায় বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতির ৭দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকের এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করলাম।
মানববন্ধনে ৭দফা দাবি উপস্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি অজিত কান্ত দাস, ৭দফা দাবিতে রয়েছে ১.সরকারি শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০গ্রেড বেতন স্কেল প্রদান, দ্বিতীয় শ্রেনীর গেজেটের মর্যাদা প্রদানে প্রধান শিক্ষকদের বাই নেমে গেজেট বিজ্ঞপ্তির প্রকাশসহ সেল্ফড্রয়িং ক্ষমতা প্রদান করতে হবে। ২. পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের করোসপন্ডিং স্কেল প্রদান। ৩. সহকারি শিক্ষক পদকে এন্টি পদ ধরে পরিচালক পদ পর্যন্ত পদোন্নতি। ৪. চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতি গেজেট প্রকাশ। ৫. ০৯/০৩/ ২০১৪ থেকে ১৪/১২/২০১৫ ইং পর্যন্ত প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইম স্কেল প্রদান। ৬. প্রাথমিক শিক্ষকদের চাকুরী নন ভেকেশনাল হিসেবে গন্য করতে হবে। ৭. বিদ্যালয়ের সময়সূচি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করতে হবে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আল ইমরানের অনুপস্থিতিতে উপজেলা প্রসাশনিক কর্মকর্তা নিবারন চন্দ্র পালের কাছে স্বারক লিপি প্রদান করেন প্রাথমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার নেত্রীবৃন্দ।
Sylhetnewsbd Online News Paper