বড়লেখায় শনিবার সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

মস্তফা উদ্দিন: বড়লেখা উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎসরবরাহ স্বাভাবিক রাখতে, কুলাউড়া গ্রীড থেকে আগত ৩৩ কেভি মেইন লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বড়লেখা পল্লী বিদ্যূৎ যোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার সকল গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং বর্ণিত কাজে ধৈর্য ধরে সকল গ্রাহক সদস্যের সহযোগিতা কামনা করেছেন।